ঢাকা, ২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার চিকিৎসার খবর নিলেন খন্দকার মুক্তাদির

রাজনীতি | সিলেট প্রতিনিধি

(৭ মাস আগে) ৩০ নভেম্বর ২০২৫, রবিবার, ৫:১৮ অপরাহ্ন

banglahour

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়ে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খবর নিয়েছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট-১ (সিটি ও সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির। 
তিনি শনিবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়ে দলীয় প্রধানের স্বাস্থ্যের সর্বশেষ খবর নিয়েছেন। ফুসফুস ও হৃদ্যন্ত্রে সংক্রমণ নিয়ে এভারকেয়ার হাসপাতালের (সিসিইউ) চিকিৎসাধীন বেগম খালেদা জিয়া।
এসময় খন্দকার মুক্তাদির জানান, চেয়ারপার্সনকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং তাঁর (খালেদা জিয়া) যে চিকিৎসার প্যারামিটারগুলো, তা স্টাডি করছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি দীর্ঘদিন ধরে হৃদ্রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। তিনি সিলেটবাসীসহ দেশবাসীর কাছে গণতন্ত্রের মা আপোষহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতার জন্য সবার কাছে দোয়া চান।  
এসময় উপস্থিত ছিলেন সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের ছেলে মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী নাসের রহমান।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯