ঢাকা, ২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

লোহাগড়ায় নিবন্ধনবহির্ভূত সার মজুত, ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা

জাতীয় | মির্জা মাহামুদ হোসেন রন্টু। নড়াইল প্রতিনিধি।

(১ ঘন্টা আগে) ২৭ জুলাই ২০২৬, সোমবার, ১০:৫০ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১০:৫১ অপরাহ্ন

banglahour

 

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় নিবন্ধনবহির্ভূত সার মজুত রাখার অভিযোগে বিসিআইসি ও বিএডিসির সার ডিলার মেসার্স আর এস এন্টারপ্রাইজের মালিক সুভাষিষ কুন্ডুকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৭ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুস্মিতা সাহা। এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শেখ সালমান জামান ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শেখ সালমান জামান জানান, উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের যৌথ উদ্যোগে নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে মেসার্স আর এস এন্টারপ্রাইজের গুদামে অভিযান চালানো হয়। অভিযানে হিসাব অনুযায়ী গুদামে ২৩০ বস্তা এমওপি সার থাকার কথা থাকলেও পাওয়া যায় ২৮১ বস্তা। অর্থাৎ অতিরিক্ত ৫১ বস্তা এমওপি সার পাওয়া যায়। এছাড়া নিবন্ধনের বাইরে আরও ৮ বস্তা ডিএপি সার মজুত ছিল।
তিনি বলেন, নিবন্ধনবহির্ভূত সার মজুত রাখার অপরাধে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ অনুযায়ী ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শেখ সালমান জামান বলেন, গত শুক্রবার ৪০ বস্তা সরকারি সার জব্দের ঘটনায় উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে তদন্ত চলছে। ওই বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

সুভাষিষ কুন্ডুর গুদাম থেকে সারগুলো গোপালগঞ্জে নেওয়া হচ্ছিল বলে যে দাবি করেছেন, সে বিষয়ে তিনি বলেন, নসিমন চালকের বক্তব্যকে গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, কোনো ব্যক্তির সঙ্গে সম্পৃক্ততা বিবেচনা করা হবে না; আইন অনুযায়ী দোষী যে-ই হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯