একটা সভ্য দেশ হতে হলে সেই দেশকে দুর্নীতিমুক্ত হতে হয়। একটি দল দফায় দুর্নীতি করে দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করে বিশ্ব দরবারে অপমানিত করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির
ডা. শফিকুর রহমান। আজ দুপুরে পাঁচ দফা দাবিতে ইসলামী আট দলের খুলনা বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতা এসে সংবিধান পরিবর্তন করেছিলেন,এখন যদি বিএনপি ৭২ সংবিধান পরিবর্তনে বিরোধীতা করে তাহলে মনেকরি তারাও জিয়াউর রহমানের বিপক্ষে অবস্থান নিয়েছে। বিশাল এ সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম।
বিশেষ অতিথির বক্তৃতা করেন খেলাফত মজলিসের আমীর মামুনুল হক, নেজামে ইসলাম পার্টির আমীর অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজিজী, খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা ইউসুফ সাদেক হক্কানি, জাতীয় গণতান্ত্রিক পার্টির জাগপার মুখপাত্র আল রাশেদ প্রধান,বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি পার্টির চেয়ারম্যান এডভোকেট আনোয়ারুল ইসলাম চানএছাড়া খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা জুলাই সনদ এর সফল বাস্তবায়ন ও জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের গুরুত্ব আরোপ করেন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
