ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মুক্তাগাছায় নবযোগদানকৃত ইউএনও’র মতবিনিময়

সারাদেশ | রিপন সারওয়ার, ময়মনসিংহ প্রতিনিধি

(১১ মাস আগে) ৮ ডিসেম্বর ২০২৫, সোমবার, ৮:৩৭ অপরাহ্ন

banglahour

 ময়মনসিংহের মুক্তাগাছায় নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণ চন্দ্র সোমবার বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। বেলা ১১টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসন এই মতনিবিময় সভার আয়োজন করে।

মতবিনিময় সভায় অন্যান্য অতিথি হিসেবে ছিলেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) লুবনা আহমেদ লুনা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সিলমিন জাহান ইলমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন কান্তি সাহা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তানবীর আহাম্মেদ প্রমুখ।

এতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণ চন্দ্রকে স্বাগত জানিয়ে বিভিন্ন বিষয় তুলে ধরে মতবিনিময়ে বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জুলাই যোদ্ধা, ছাত্র প্রতিনিধি, সাংস্কৃতিক- সামাজিক সংগঠনের প্রতিনিধি, সরকারী-বেসরকার কর্মকর্তাগণ, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সকলকে সঙ্গে নিয়ে একজন জনবান্ধব প্রশাসক হিসেবে মুক্তাগাছায় কাজ করার আগ্রহের কথা তুলে ধরেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম