ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

জামালপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

সারাদেশ | আলী আকবর জামালপুর প্রতিনিধি

(১০ মাস আগে) ৯ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ৩:০৬ অপরাহ্ন

banglahour

"দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা" এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে আন্তর্জাতিক দুর্নীতি দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভায় আয়োজন করে দুর্নীতি দমন কমিশন (দুদক), জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি সনাক।  
এর আগে শহরের বকুলতলা চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন, জেলা দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মো. আবু সাঈদ ও জেলা সচেতন নাগরিক কমিটির সভাপতি শামিমা খানম।
এসময় বক্তারা বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গঠনে তরুণ প্রজন্মকে আরও সচেতন ও সংঘবদ্ধ হওয়ার পাশাপাশি দুর্নীতি প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে এবং প্রশাসন থেকে ব্যক্তি পর্যায় পর্যন্ত সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহবান জানান।


 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম