ঢাকা, ১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাঙ্গামাটিতে র‌্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে বেগম রোকেয়া দিবস পালিত

সারাদেশ | রাঙ্গামাটি প্রতিনিধি

(৯ মাস আগে) ৯ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ৩:২৩ অপরাহ্ন

banglahour

নারী সমাজকে আর পিছনে তাকানোর কোন সুযোগ নেই, এখন নারীরা সবদিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী। তিনি বলেন, সকল বিপত্তি ফেলে পুরুষের পাশাপাশি নারীদেরও এগিয়ে যেতে হবে। নারীদের অধিকার নিশ্চিত করতে হবে। মহীয়সী নারী বেগম রোকেয়া নারী তার পদাঙ্ক অনুসরণ করে নারী সমাজকে এগিয়ে যাওয়ার আহবান জানান তিনি।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১২টায় ‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’ এই প্রতিবাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটিতে বেগম রোকেয়া দিবস ও আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে জেলায় র‌্যালি, আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বাঙ্গামাটির জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমীনের সভাপতিত্বে আলোচনা সভায় এসময় অন্যান্যদের মধ্যে উপপস্থিত ছিলেন, উপজেলা নিবার্হী কর্মকর্তা রিফাদ আসমা, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইকবাল হোছাইন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক উনুকা খীসা, জেলা সমবায় উপ-পরিচালক মৌসুমী ভট্টচার্য্য প্রমুখ।
এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে চত্তরে গিয়ে আলোচনা সভা অনু্িষ্টত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, বেগম রোকেয়ার অবদানের কারণে নারী সমাজ এগিয়ে। বেগম রোকেয়া জীবনাদর্শ সম্পর্কে অধ্যয়ন করলে বুঝা যায় তিনি ছিলেন নারীদের অনুপ্রেরণাদানকারী। তার অবদানে নারী সমাজ আজ পুরুষের সহবস্থানে। তাই বেগম রোকেয়ার মতো প্রত্যক নারীর উদ্দেশ্য থাকা উচিত। নারীদের মাধ্যমে পরিবার থেকে শুরু করে সমাজ, রাষ্ট্র সকল ক্ষেত্রে ভালো কিছু আশা করা যায়। তাই সমাজে নারী অধিকার প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করে যাওয়ার আহ্বান জানান বক্তারা।
 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম