ঢাকা, ১৫ জুন ২০২৬, সোমবার, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ইন্দুরকানীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

সারাদেশ | মো.মিজানুর রহমান পিরোজপুর প্রতিনিধি

(৬ মাস আগে) ৯ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ৭:৪৫ অপরাহ্ন

banglahour

সারাদেশের ন্যায় পিরোজপুরের ইন্দুরকানীতে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস।
এ উপলক্ষে মঙ্গলবার (৯ ডিসেম্বর) ইন্দুরকানী উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এর আয়োজনে আলোচনা সভা ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। 
উপজেলা দুপ্রক এর সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের সঞ্চালনায় এবং  সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মো. হাফিজুর রহমান। আলোচনায় উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।
সভায় বক্তব্য রাখেন,  উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান, উপজেলা বিএনপি'র সভাপতি মো. ফরিদ হোসেন, উপজেলা বিআরডিবি'র চেয়ারম্যান ফাইজুল কবির তালুকদার, উপজেলা দুপ্রকের সহসভাপতি মোস্তফা তালুকদার, সরকারি ইন্দুরকানী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক জাকারিয়া হোসেন, মুক্তিযোদ্ধা স্বপন কুমার রায় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান খান, রিপোর্টার্স ইউনিটি'র সভাপতি মো. শহিদুল ইসলাম, পিআইও মিলন তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সোহেল রানা, রূপালী ব্যাংকের ম্যানেজার মো. এমরান হোসেন, শিক্ষক সুব্রত মিত্র, সাংবাদিক সাইফুল ইসলাম এবং উন্নয়ন কর্মী আলতাফ হোসেন ।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, দুর্নীতি প্রতিরোধের জন্য সরকার বিভিন্ন সরকারি দপ্তরের সেবা প্রদানের লক্ষ্যে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। এ লক্ষ্যে বিভিন্ন দপ্তরের সেবা অনলাইন পদ্ধতিতে প্রদান করা হচ্ছে যেখানে দুর্নীতির কোন সুযোগ নাই। তাই সাধারণ মানুষ সচেতন হলে দুর্নীতি অনেকাংশেই কমে যাবে।

 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯