ঢাকা, ৩০ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বাঞ্ছারামপুরে অটোরিকশার ধাক্কায় কাঠমিস্ত্রি খলিল সরকারের মৃত্যু

সারাদেশ | মফিজুল ইসলাম রুবেল, বাঞ্ছারামপুর প্রতিনিধি

(৪ মাস আগে) ১০ ডিসেম্বর ২০২৫, বুধবার, ৪:২২ অপরাহ্ন

banglahour

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অটোরিকশার ধাক্কায় মোহাম্মদ খলিল সরকার (৩৮) নামে এক কাঠমিস্ত্রির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা পাঁচটার দিকে দিকে বাঞ্ছারামপুর উপজেলার দশদোনা নিমতলী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানা গেছে, কাজ শেষে বাড়ি ফেরার পথে অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন খলিল মিয়া। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে তিনি মারা যান।
বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. পান্না বলেন, “রোগীকে অচেতন অবস্থায় হাসপাতালে আনা হয়। তার মাথায় গুরুতর আঘাত ছিল এবং রক্ত মিশ্রিত বমি করছিল, যা মারাত্মক ইনজুরির ইঙ্গিত। আমরা দ্রুত তাকে ঢাকা মেডিকেলে পাঠানোর প্রস্তুতি নিচ্ছিলাম, কিন্তু পরিচয় নিশ্চিত করতে সমস্যা হচ্ছিল। পরে তার মোবাইল ফোনের সিম কার্ড থেকে পরিচয় শনাক্ত করা যায়। কিছুক্ষণ পরই তিনি মারা যান। বিষয়টি আমরা পুলিশকে জানিয়েছি।”

এ ঘটনার পর অটোরিকশার চালককে শনাক্ত করা সম্ভব হয়নি। নিহতের পরিবার থেকেও কোনো অভিযোগ পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসিন সাংবাদিকদের বলেন, “ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯