ঢাকা, ১১ নভেম্বর ২০২৬, বুধবার, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

হিজলায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সারাদেশ | বরিশাল প্রতিনিধি

(১০ মাস আগে) ১৪ ডিসেম্বর ২০২৫, রবিবার, ৯:২৮ অপরাহ্ন

banglahour

বরিশালের হিজলা উপজেলায় প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইলিয়াস সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভ্র জ্যোতি বড়াল।

এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা, হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আদিল হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক নুরুল আমিনসহ ভাষা সৈনিক, মুক্তিযোদ্ধা ও সাংবাদিকবৃন্দ।

সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইলিয়াস সিকদার বলেন, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে পাক হানাদার বাহিনী ও তাদের দোসররা পরিকল্পিতভাবে দেশের শিক্ষক, কবি, লেখক ও সাংবাদিকদের নির্মমভাবে হত্যা করে। জাতির মেধাশূন্য করার লক্ষ্যেই এই বর্বর হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। তিনি শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

আলোচনা সভা শেষে শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম