বাগেরহাট জেলা পুলিশের বিশেষ অভিযানে পৃথক দু’টি মামলায় ১০ বছর ও ০৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টায় চিতলমারীর চিংগুড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে চিতলমারী থানা পুলিশ।আপরদিকে ডেভিল হান্ট-২ অভিযানে মোংলা পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেন মিলন, (৪৮) উপজেলার সোনাইলতলা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আ.লীগের সভাপতি হরিবর বৈরাগী (৪৫), সুন্দরবন ইউনিয়নের ৩ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ ইসরাফিল ফকির (৩৮) সহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চিতলমারী থানার পুলিশ পৃথক দু’টি মামলায় ১০ বছর ও ৭ বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামী মোঃ ফয়সাল বাগেরহাটকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।
আপরদিকে মোংলায় নাশকতা কর্মকান্ডের পরিকল্পনার অভিযোগে মোংলা পৌর আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেন মিলন সহ ৩ জনকে আটক করে মোংলা থানা পুলিশ।“ডেবিল হান্ট ফেস-২ অভিযানে বৃহস্পতিবার গভীররাতে তাদের আটক করা হয়। মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায় , মোংলা পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেন মিলন, (৪৮) উপজেলার সোনাইলতলা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আ.লীগের সভাপতি হরিবর বৈরাগী (৪৫), সুন্দরবন ইউনিয়নের ৩ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ ইসরাফিল ফকির (৩৮) সহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়। তারা সকলে আওয়ামী লীগের সক্রিয় নেতা কর্মী হিসেবে পরিচিত।
মোংলা পৌর ও উপজেলার বিভিন্ন এলাকায় নাশকতামূলক কর্মকান্ডের পরিকল্পনার সাথে জড়িত অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মোংলা থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।
মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহীনুর রহমান বলেন, নাশকতা মুলক কর্মকান্ডের পরিকল্পনার সাথে জড়িত থাকার অভিযোগে বিশেষ অভিযানে আ.লীগের পৌর ও উপজেলার ৩ জন সক্রিয় নেতাদের গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়াও আদালতের ওয়ারেন্ট ভুক্ত ( গ্রেপ্তারী পরোয়ানা) থাকায় আরও এক জনকে আটক করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আদালতের মাধ্যমে তাদেরকে শুক্রবার বাগেরহাট জেল হাজতে পাঠানো হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
