ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে সাঁতার কাটতে গিয়ে এক পর্যটকের মৃত্যু

সারাদেশ | রাঙ্গামাটি প্রতিনিধি

(১০ মাস আগে) ২০ ডিসেম্বর ২০২৫, শনিবার, ৭:৪৬ অপরাহ্ন

banglahour

রাঙ্গামাটি জেলার বালুখালী স্বর্ণদ্বীপ আইল্যান্ডে ঘুরতে এসে কাপ্তাই হ্রদে সাতার কাটতে নেমে মোঃ ইফরাত নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের ডুবুরী দল ২ ঘন্টা চেষ্টা চালিয়ে তার লাশ উদ্ধার করে। 
ফায়ার সার্ভিস সুত্র জানায়, রাঙ্গামাটি জেলার বালুখালী স্বর্ণদ্বীপ আইলেন্ড নামক রিসোর্টে বন্ধুদের সাথে নিয়ে ঘুরতে এসে শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল আনুমানিক সাড়ে ৮টায় কাপ্তাই হ্রদে সাঁতার কাটতে গিয়ে ডুবে নিখোঁজ হন। 
উক্ত সংবাদ পাওয়া মাত্র রাঙ্গামাটি ফায়ার স্টেশনের ডুবুরি ইউনিট লিডার গিয়াস উদ্দিনের নেতৃত্বে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘন্টা উদ্ধার অভিযান পরিচালনা করে সকাল ১১:১৫ মিনিট সময় ডুবুরি সজীব, এমরান এবং নুরুল ইসলামের সহায়তায় নিখোঁজের মরদেহ উদ্ধার করে স্থানীয় থানার পুলিশের কাছে হস্তান্তর করেন।
কাপ্তাই হ্রদ থেকে উদ্ধার হওয়া মোঃ ইফরাত (২৬) ঢাকার পুরাতন নাজির বাজার এলাকার মোঃ ওয়াসিমের পুত্র।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম