ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ময়মনসিংহের ভালুকায় শ্রমিক পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত আরো ২ জন গ্রেপ্তার

সারাদেশ | কাজী মোহাম্মদ মোস্তফা ময়মনসিংহ প্রতিনিধি

(১০ মাস আগে) ২১ ডিসেম্বর ২০২৫, রবিবার, ৫:৫৯ অপরাহ্ন

banglahour

ময়মনসিংহের ভালুকায় ধর্ম নিয়ে কটুক্তির অভিযোগে দিপু চন্দ্র দাস (২৮) নামে যুবককে পিটিয়ে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেয়ার মামলায় আরও দুইজনকে গ্রেপÍার করেছে পুলিশ। এ নিয়ে পুলিশ ও র‌্যাবের অভিযানে মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো, আশিকুর রহমান (২৫) ও কাইয়ুম (২৫)। এর আগে আরও ১০ জনকে গ্রেপ্তার করা হয়। 
রবিবার (২১ ডিসেম্বর) বেলা পৌনে ১২ টার দিকে জেলা পুলিশের কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর আগে শনিবার (২০ ডিসেম্বর) রাতে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের কাশর এলাকা থেকে আশিকুর রহমান ও কাইয়ুমকে গ্রেপ্তার করে পুলিশ।
গত শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকালে নিহতের ছোট ভাই অপু চন্দ্র দাস বাদি হয়ে অজ্ঞাতনামা ১৫০ জনকে আসামি করে ভালুকা থানায় মামলার পর উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত ১২ জনকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য গত বৃহস্পতিবার রাতে ভালুকার জামিরদিয়া এলাকার পাইওনিয়ার নিটওয়্যারস বিডি লিমিটেড কারখানায় ধর্ম অবমাননার অভিযোগে দিপুকে গণপিটুনি দেয় উত্তেজিত জনতা। পরে তার মরদেহ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে নিয়ে আগুনে পুড়িয়ে দেয় উত্তেজিত জনতা।
মামলার পরপরই র‌্যাব তদন্তে নামে। র‌্যাব সাতজনকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে জানতে পারে, ধর্ম নিয়ে কটুক্তি করেছে এমন বক্তব্যে নেই। এ হত্যাকান্ডের পিছনে অন্য কিছু থাকতে পারে। জড়িতদের গ্রেপ্তারে কাজ করছেন র‌্যাব।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম