ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

শহীদ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে ভৈরবে স্বরাষ্ট্র উপদেষ্টার কুশ পুত্তলিকা দাহ

সারাদেশ | এম এ হালিম, ভৈরব প্রতিনিধি

(১০ মাস আগে) ২২ ডিসেম্বর ২০২৫, সোমবার, ৯:৪২ অপরাহ্ন

banglahour

শহীদ ওসমান হাদির হত্যাকারীদের  গ্রেপ্তারের দাবীতে  বিক্ষোভ  সমাবেশ  ও  স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে ভৈরবে কুশপুত্তলিকা দাহ করা হয়েছে।

আজ সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টায়
ভৈরব পৌর শহীদ মিনার প্রাঙ্গণে আধিপত্যবিরোধী আন্দোলন ভৈরব-এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে বক্তারা বলেন, দীর্ঘ সময় পার হলেও শহীদ ওসমান হাদির হত্যাকারীদের আইনের আওতায় আনা হয়নি, যা প্রশাসনের ব্যর্থতারই প্রমাণ। বিচারহীনতার সংস্কৃতি চলতে থাকলে দেশ ও সমাজ আরও অস্থিতিশীল হয়ে উঠবে।
অবিলম্বে শহীদ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও প্রকাশ্যে
দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে। তা না হলে সামনে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

কর্মসূচিতে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ জেলার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), সাংগঠনিক সম্পাদক শরিফুল হক জয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যুগ্ম সদস্য সচিব সিহাব উদ্দিন তুহিন, এনসিপি প্রতিনিধি আশরাফুল ইসলাম ও মোহাম্মদ আলভি।

এছাড়াও বক্তব্য দেন, খেলাফত মজলিস ভৈরব উপজেলা সভাপতি সাইফুল ইসলাম সাহেল ও সহ- সভাপতি আল আমিন সাদি প্রমুখ।

বক্তব্য শেষে কুশপুত্তলিকা দাহ শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত করা হয়।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম