ঢাকা, ৩১ জুলাই ২০২৬, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

প্রথম আলো ও ডেইলি স্টারে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন

সারাদেশ | কাজী মোহাম্মদ মোস্তফা ময়মনসিংহ প্রতিনিধি

(৭ মাস আগে) ২৪ ডিসেম্বর ২০২৫, বুধবার, ৭:৩৬ অপরাহ্ন

banglahour

প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেন ময়মনসিংহে কর্মরত সাংবাদিকরা।
আজ (বুধবার) দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে মানববন্ধনে বক্তারা বলেন, এই হামলা কেবল দুটি পত্রিকার ওপর নয়, এটি দেশের গণতন্ত্র ও স্বাধীন মতপ্রকাশের ওপর সরাসরি আঘাত। 
ময়মনসিংহ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অমিত রায়ের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সভাপতি এম.আইয়ুব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আমান উল্লাহ আকন্দ জাহাঙ্গীর, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ কনিক, ময়মনসিংহ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সহসভাপতি শরীফুজ্জামান টিটু, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. মূসা, নিউজ চ্যানেল জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক এ.এস.এম. হোসাইন শাহীদ, সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সদস্য ও অধিকারের জেলা সমন্বয়ক আবদুল কাইয়ুম, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি জিহাদুজ্জামান জিসান, সংবাদপত্র হকার্স সমবায় সমিতি লিমিটেডের সভাপতি জাহাঙ্গীর আলম রিপন, ময়মনসিংহ বুক সেন্টারের ব্যবস্থাপক আবদুল আজিজ প্রমুখ।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯