জেলায় কর্মরত সাংবাদিকদের ঐতিহ্যবাহী দুটি সংগঠন—চুয়াডাঙ্গা প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৬–২০২৭) এর ফলাফল ঘোষণা করা হয়েছে।
চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি পদে দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক প্রথম আলোর চুয়াডাঙ্গা প্রতিনিধি শাহ আলম সনি নির্বাচিত হয়েছেন।
অপরদিকে বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের সভাপতি পদে এনটিভির চুয়াডাঙ্গা প্রতিনিধি রফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক নয়াদিগন্ত ও বাংলাদেশ বেতার–এর প্রতিনিধি হুসাইন মালিক নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার চুয়াডাঙ্গা পাবলিক প্রসিকিউটর (পিপি) ও জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট মারুফ সরোয়ার বাবু। এ সময় নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (স্পেশাল পিপি) অ্যাডভোকেট এম. এম. শাহজাহান মুকুল এবং জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট আ. স. ম. আব্দুর রউফ।
এবারের নির্বাচনে চুয়াডাঙ্গা প্রেসক্লাব থেকে নাজমুল হক স্বপন ও শাহ আলম সনি এবং বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিট থেকে রফিকুল ইসলাম ও হুসাইন মালিক পরিষদ মনোনয়ন উত্তোলন করেন। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় এবং নির্বাচন কমিশন কর্তৃক উভয় সংগঠনের মোট ২৬ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করায় সকলকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।
চুয়াডাঙ্গা প্রেসক্লাবের অন্যান্য নির্বাচিতরা
সহ-সভাপতি: রফিক রহমান (এটিএন বাংলা ও এটিএন নিউজ)
সহ-সাধারণ সম্পাদক: জহির রায়হান সোহাগ (স্টার নিউজ ও দৈনিক বাংলা)
অর্থ সম্পাদক: জামান আখতার (বাংলাদেশ প্রতিদিন ও নিউজ২৪)
প্রচার, প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক: মাহফুজ মামুন (সময় টিভি)
ক্রীড়া সম্পাদক: খাইরুজ্জামান সেতু (দেশ টিভি)
দপ্তর সম্পাদক: মফিজুর রহমান জোয়ার্দ্দার (আমার দেশ)
কার্যনির্বাহী সদস্য:
সরদার আল আমিন (দৈনিক মাথাভাঙ্গা ও বাংলাভিশন টিভি),
রাজীব হাসান কচি (আজকের খাসখবর, জনকণ্ঠ ও চ্যানেল আই),
আশরাফুল হক বিপুল (আজকের চুয়াডাঙ্গা ও এসএ টিভি),
ফাইজার চৌধুরী (মাছরাঙা টিভি ও রেডিও টুডে),
রিফাত রহমান (জি টিভি ও দৈনিক বণিক বার্তা)।
বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের অন্যান্য নির্বাচিতরা
সহ-সভাপতি: পলাশ উদ্দিন (বিজয় টিভি)
সহ-সাধারণ সম্পাদক: শামীম রেজা (দৈনিক সকালের সময়)
অর্থ সম্পাদক: আলমগীর কবির শিপলু (দৈনিক জবাবদিহি)
প্রচার, প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক: মশিউর রহমান (মানবজমিন)
ক্রীড়া সম্পাদক: শামসুজ্জোহা রানা (দৈনিক জনবাণী)
দপ্তর সম্পাদক: সনজিত কর্মকার (নয়া শতাব্দী ও কলকাতা টিভি)
কার্যনির্বাহী সদস্য:
মিজানুল হক মিজান (দি নিউ নেশন ও সোনালী বার্তা),
খাইরুল ইসলাম (দৈনিক বর্তমান বাংলা),
আজাদ হোসেন (এশিয়ান টিভি ও প্রতিদিনের সংবাদ),
এফ. এ. আলমগীর (দৈনিক সংগ্রাম ও বাংলাদেশ বার্তা),
আশরাফুল আলম (দৈনিক দেশের বাণী)।
উল্লেখ্য, গত ১৪ ডিসেম্বর সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মারুফ সরোয়ার বাবু চুয়াডাঙ্গায় কর্মরত সাংবাদিকদের শীর্ষ দুটি সংগঠনের নির্বাচনী তফসিল ঘোষণা করেন। তিন সদস্যের নির্বাচন কমিশনে অন্য সদস্যরা ছিলেন অ্যাডভোকেট এম. এম. শাহজাহান মুকুল, অ্যাডভোকেট আ. স. ম. আব্দুর রউফ ও অ্যাডভোকেট আহসান আলী।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
