ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বান্দরবানের ইক্ষ্যংছড়ি সীমান্তে জাল নোটসহ জাল নোট চক্রের ৩ সদস্য গ্রেফতার

সারাদেশ | বান্দরবান প্রতিনিধি

(১০ মাস আগে) ২৭ ডিসেম্বর ২০২৫, শনিবার, ৭:৪৭ অপরাহ্ন

banglahour

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১১ লক্ষ ৩৮ হাজার টাকার জাল নোটসহ জাল নোট চক্রের ৩ সদস্যকে গ্রেফতার  করেছে পুলিশ।

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১১ টায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনের মাধ্যেমে পুলিশ সুপার আবদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরো জানায়,বুধবার (২৫ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ দৌছড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের লেবুছড়ি এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এ সময় এক হাজার টাকার নোটের বারো (১২)টি বান্ডিলে সংরক্ষিত  ১১লক্ষ ৩৮ হাজার টাকার  জাল নোট উদ্ধার করা হয় এবং জাল নোট চক্রের সদস্য হাবিব উল্ল্যাহ (১৯) মো:আবুল হোসেন (৩২) আলী জোহার (২৮)কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত  ব্যক্তিরা পরস্পর জোগসাজশে জাল টাকার ব্যবসার সাথে জড়িত মর্মে সাক্ষ্য প্রমান থাকায় তাদের ৩ জনের বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় মামলা রুজু করা হয়েছে। মামলাটি এসআই নয়ন দাশ তদন্ত করছেন এবং জাল টাকার মূল উৎস নিরুপনসহ আরো যারা জড়িত তাদের বিরুদ্ধে পুলিশ প্রতিবেদন দেওয়া হবে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম