ভৈরবে অত্যান্ত জাকঁজমক পূর্ণ️ পরিবেশে বৈশাখী টেলিভিশনের ২১ তম প্রতিষ্ঠাবার্ষি️কী পালিত হয়েছে । ২০ বছর পেরিয়ে ২১ বছরে পদার্প️ণ উপলক্ষ্যে র্যালি ,কেক কাটা, ফুলেল শুভে”ছা ও আলোচনাসভার মধ্য দিয়ে বৈশাখী টিভির ২১ তম প্রতিষ্ঠাবার্ষি️কী অত্যান্ত আনন্দ ঘন ও জাকঁজমক পূণ পরিবেশে ভৈরব প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে । বৈশাখী টেলিভিশনের ভৈরব প্রতিনিধি আদিল উদ্দিন আহমেদের আয়োজনে আজ শনিবার দুপুরে প্রেসক্লাব আহবায়ক মোস্তাফিজ আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভৈরব প্রতিনিধি আদিল উদ্দিন আহমেদ । এছাড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শুভে”ছা বক্তব্য রাখেন ভৈরব উপজেলা বিএনপি সভাপতি মোঃ রফিকুল ইসলাম । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভৈরব উপজেলা বিএনপি সাধারন সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, পৌর বিএনপি সভাপতি হাজী মোঃ শাহিন,সাধারন সম্পাদক ও সাবেক ভিপি মজিবুর রহমান, প্রেস ক্লাব সদস্য সচিব মোঃ সোহেলুর রহমান, উপজেলা বিএনপি সহ-সভাপতি আর এ মারুকী শাহিন,পৌর বিএনপি সহ-সভাপতি জিল্লুর রহমান,যুগ্ন¥ সাধারন সম্পাদক মাসুম বিল্লাহ, , ভৈরব টিভি জার্ন️ালিষ্ট এসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান ফারুক,ভৈরব রিপোটার্স️ ক্লাব ও ইউনিটির সভাপতি তাজুল ইসলাম তাজ ভৈরবী ,প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক সুমন মোল্লা,এটি বাংালার ভৈরব প্রতিনিধি তুহিন মোল্লা, জিটিভির ভৈরব প্রতিনিধি এমএ হালিম প্রমূখ ।
এ সময় বক্তারা বলেন, বৈশাখী টেলিভিশনের ভৈরবের জনগণের দূর্ভো️গ,দুর্দ️শা ,সমস্যা সম্ভাবনা ও মাদক নিয়ে বেশি বেশি সংবাদ পরিবেশন করতে হবে । বৈশাখী টেরিভিশনের হবে জনগণের টিভি । বৈশাখী টেলিভিমনের জনগণের প্রিয় টিভি । তাই জনগণের জনপ্রিয়তা ধরে রেখে এ চ্যানেলটির ভবিষ্যত উত্তোরোত্তর সমৃদ্ধি কামনা করেন ।
আলোচনা সভা শেষে অতিথিরা কেক কেটে ও বৈশাখী টেলিভিশনের প্রতিনিধির সাথে শুভে”ছা বিনিময় করেন । এর আগে একটি বণাঢ্য র্যালি বের করা হয় । অনুষ্ঠানটির সার্বি️ক সঞ্চালনা করেন এশিয়ান টিভি ও দৈনিক নয়া দিগন্তের ভৈরব প্রতিনিধি আলহাজ্ব সজিব আহমেদ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
