ঢাকা, ১৬ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

নড়াইলে আওয়ামী লীগের ৩০ নেতা-কর্মীর দলত্যাগ, যোগ দিলেন বিএনপিতে

রাজনীতি | নড়াইল প্রতিনিধি

(৬ মাস আগে) ২৮ ডিসেম্বর ২০২৫, রবিবার, ১০:০১ অপরাহ্ন

banglahour

নড়াইলে আওয়ামী লীগের ৩০ জন নেতা-কর্মী বিএনপিতে যোগদান করেছেন।
নড়াইল সদর উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সদস্য আলী ইমাম শিকদার ও মোঃ খাজা ফকিরের নেতৃত্বে এসব নেতা-কর্মী বিএনপিতে যোগ দেন।
আজ শনিবার (২৭ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে নড়াইল জেলা বিএনপির কার্যালয়ে উপস্থিত হয়ে বিএনপি মনোনীত নড়াইল-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের হাতে ফুল দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন। এ সময় উপস্থিত বিএনপি নেতা-কর্মীরা নবাগতদের উষ্ণভাবে স্বাগত জানান।
বিএনপিতে যোগদানের পর আলী ইমাম শিকদার ও মোঃ খাজা ফকির বলেন,
“আমরা এতদিন ভুলের মধ্যে ছিলাম। এখন সঠিক পথে এসেছি। আগামীর রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি বৈষম্যহীন  সুন্দর ও উন্নত বাংলাদেশ গড়তে ভূমিকা রাখার লক্ষ্যে আমরা বিএনপিতে যোগদান করেছি।”
উল্লেখ্য কার্যক্রম নিষিদ্ধ  আওয়ামী লীগ থেকে বি এন পি'তে যোগ দেওয়া নেতা কর্মীদের বাড়ি নড়াইল সদর উপজেলার ভদ্রভিলা ইউনিয়নে।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯