ঢাকা, ১৬ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ঢাকা-১২ আসনে সাইফুল আলম নীরবকে মনোনয়ন না দেওয়ায় ক্ষুব্ধ বিএনপি নেতা ও স্থানীয় ভোটাররা

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(৬ মাস আগে) ২৮ ডিসেম্বর ২০২৫, রবিবার, ১০:০৬ অপরাহ্ন

banglahour

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঢাকা-১২ আসনে বিএনপির প্রার্থী হিসেবে সাইফুল আলম নীরবকে মনোনয়ন না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন দলের স্থানীয় নেতাকর্মী ও ভোটাররা। দীর্ঘদিন ধরে এলাকায় রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকা সত্ত্বেও তাঁকে মনোনয়ন থেকে বঞ্চিত করায় দলীয় সমর্থকদের মধ্যে হতাশা ও অসন্তোষ দেখা দিয়েছে।

স্থানীয় বিএনপি নেতারা জানান, সাইফুল আলম নীরব বিগত বছরগুলোতে আন্দোলন-সংগ্রাম, সাংগঠনিক কার্যক্রম এবং সাধারণ মানুষের পাশে থেকে এলাকায় ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। তাদের দাবি, তৃণমূলের মতামত উপেক্ষা করে মনোনয়ন দেওয়া হলে নির্বাচনী মাঠে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

স্থানীয় বিএনপি নেতা জামাল হোসেন ইমাম  বলেন, “নীরব ভাই  দীর্ঘদিন ধরে রাজপথে ছিলেন, মামলা-হামলা মোকাবিলা করেছেন। এলাকার মানুষ তাঁকে নিজেদের প্রতিনিধি হিসেবে দেখতে চেয়েছিল। অথচ মনোনয়ন না পাওয়ায় আমরা সবাই হতাশ।”

এদিকে স্থানীয় ভোটারদের মধ্যেও বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। অনেক ভোটারের অভিযোগ, জনপ্রিয় ও ত্যাগী নেতাকে বাদ দিয়ে মনোনয়ন দিলে সাধারণ মানুষের প্রত্যাশা প্রতিফলিত হয় না। এতে দলীয় সমর্থন দুর্বল হওয়ার আশঙ্কাও করছেন তারা।

এ বিষয়ে কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে হয় জোটের প্রার্থী বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল ইসলামকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে।

তবে রাজধানীর গুরুত্বপূর্ণ এরকম একটি আসনে জোটের প্রার্থী  দেওয়া দলের ভুল সিদ্ধান্ত বলে অনেকে অবহিত করছেন। আবার অনেকে বলছেন বিএনপি'র একটি পক্ষের ষড়যন্ত্রে আসনটিতে জোট এসেছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ঢাকা-১২ আসনে এই অসন্তোষ দ্রুত নিরসন না হলে নির্বাচনী কৌশলে প্রভাব ফেলতে পারে এবং দলীয় ঐক্য রক্ষায় চ্যালেঞ্জ তৈরি হতে পারে।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯