অসহায়, ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে চুয়াডাঙ্গা পুলিশ নারী কল্যাণ সমিতি। রবিবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টা হতে চুয়াডাঙ্গা রেলস্টেশন এলাকা, নৈশপ্রহরী ও বিভিন্ন যাত্রী ছাউনিতে তীব্র শীতে আশ্রয় নেয়া অসহায়, ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
চুয়াডাঙ্গা পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী ডা.রোকেয়া আখতারের সার্বিক তত্ত্বাবধায়নে শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন সহ-সভানেত্রী মিসেস ফাহমিদা ইসলাম তমা।
এসময় পুলিশ নারী কল্যাণ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন।
সভানেত্রী ডা.রোকেয়া আখতার বলেন,চুয়াডাঙ্গায় তীব্র শীত ও ঘন কুয়াশায় প্রান্তিক মানুষের কষ্ট লাঘব করতেই পুলিশ নারী কল্যাণ সমিতির এই মানবিক উদ্যোগ। শীতার্ত মানুষের প্রতি শ্রদ্ধাবোধ ও সহমর্মিতা থেকে নেয়া এই ক্ষুদ্র প্রচেষ্টা হাড়কাঁপানো শীতে বিপর্যস্ত মানুষদের কিছুটা হলেও সুরক্ষা করবে। ভবিষ্যতে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে পুলিশ নারী কল্যাণ সমিতির মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
