পটুয়াখালীর বাউফলে মানবিক সংগঠন স্প্রেইড হিউম্যানিটি'র উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (০১জানুয়ারি)
বিকাল তিনটায় ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা ডিগ্রী কলেজ মাঠে এ কম্বল বিতরণ করা হয়।
বিতরণকালে সংগঠনের সভাপতি মুহাম্মাদ রুহুল আমিন বলেন,
স্প্রেইড হিউম্যানিটি সবসময় অসহায় দরিদ্র মানুষের পাশে ছিলো এবং থাকবে, আপনারা জানেন এর আগে উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নে ফ্রি মেডিক্যাল ক্যাম্প, একজন মায়ের অপারেশনের জন্য নগদ ২৫ হাজার টাকা ও একটি শিশুর অপারেশনের জন্য ২৫ হাজার টাকা প্রদান করেছি।
এছাড়াও ঈদুল ফিতর ও ঈদুল আজহায় গরুর গোস্ত ও খাদ্য সামগ্রী বিতরণ করেছি।
আমাদের এ মানবিক কার্যক্রম চলমান থাকবে ইনশাআল্লাহ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সাধারণ সম্পাদক সায়েমা রহমান সারা, ভারপ্রাপ্ত অর্থ বিষয়ক সম্পাদক রায়হান হোসেন, শিক্ষা ও ত্রাণ বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য লিজা আক্তার সহ সংগঠনের সাধারণ সদস্যবৃন্দ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
