ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

সারাদেশ | রাঙ্গামাটি প্রতিনিধি

(১০ মাস আগে) ৩ জানুয়ারি ২০২৬, শনিবার, ৯:৩৯ অপরাহ্ন

banglahour

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) রাঙ্গামাটি জেলা শাখার উদ্যোগে নতুন বছর উপলক্ষে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র ও শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সকালে জেলা শহরের কাঠালতলী মসজিদের সামনে পঞ্চাশ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও শতাধিক মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য ও পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. হাবীব আজম, পিসিএনপি রাঙ্গামাটি জেলার সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, পিসিসিপি রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি তাজুল ইসলাম তাজ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, যুগ্ম সম্পাদক আরিয়ান রিয়াজ, সহ-সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম রনি, অর্থ সম্পাদক রিয়াজুল ইসলাম বাবু, পিসিসিপি সদর উপজেলা শাখার সভাপতি হারুন, সাধারণ সম্পাদক রিমন প্রমুখ।
নেতৃবৃন্দরা বলেন, পাহাড়ে শান্তি, সম্প্রীতি রক্ষায় ও আর্তমানবতার সেবায় পিসিসিপি এমন মহতি কার্যক্রম চালিয়ে যাবে। পাহাড়ে সন্ত্রাস, চাঁদাবাজি ও বৈষম্যের বিরুদ্ধে পিসিসিপি'র আন্দোলন সংগ্রাম চলমান রাখার পাশাপাশি নিপীড়িত ও বঞ্চিত মানুষের পাশে সব সময় থাকবে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম