ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কালুখালীতে জাতীয় সমাজসেবা দিবস পালিত

সারাদেশ | ইমরান খান রাজবাড়ী প্রতিনিধি

(১০ মাস আগে) ৩ জানুয়ারি ২০২৬, শনিবার, ৯:৪৬ অপরাহ্ন

banglahour

"প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়,আস্থা আজ সমাজসেবায়" এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রাজবাড়ীর কালুখালীতে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস-২০২৬ পালিত হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলার আশপাশ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ নাজমুল হাসান। এতে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেজবাহ উদ্দিন বক্তব্য রাখেন। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস্ সাদাত মাহমুদ উল্লাহ্।


এসব কর্মসূচিতে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ফিরোজ আহমেদ, উপজেলা সহকারী সমাজসেবা অফিসার সুশান্ত কুমার রায়সহ বিভিন্ন স্চ্ছোসেবী সংস্থার এনজিও প্রতিনিধি, বিভিন্ন পর্যায়ে উপকারভোগীগণ উপস্থিত ছিলেন।

আলোচনাসভা শেষে নয় জন ঋণ গ্রহীতার মধ্যে চার লক্ষ বিশ হাজার টাকা সুদমুক্ত ক্ষুদ্রঋণ প্রদান করা হয়।

 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম