ঢাকা, ২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সিলেট-২ আসনে বিএনপির প্রার্থী ইলিয়াসপত্নী লুনার মনোনয়ন বৈধ ঘোষনা

রাজনীতি | সিলেট প্রতিনিধি

(৬ মাস আগে) ৩ জানুয়ারি ২০২৬, শনিবার, ৯:৫০ অপরাহ্ন

banglahour

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে (বিশ্বনাথ -ওসমানী নগর) বিএনপি মনোনীত প্রার্থী ও নিখোঁজ বিএনপি নেতা ও সাবেক এমপি এম. ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ তথ্য নিশ্চিত করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলম ।
তিনি জানান, সিলেট-২ আসন থেকে মোট ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বিএনপি প্রার্থী তাহসিনা রুশদীর লুনাসহ ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। দুই প্রার্থীর মনোনয়ন বাতিল ও একজনের স্থগিত করা হয়। 
সিলেট  জেলা রিটার্নীং অফিসারের কাছে ও বিশ্বনাথ  এবং ওসমানীনগর উপজেলা নির্বাচন অফিসে সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।
মনোনয়নপত্র বৈধ্য ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় ইলিয়াসপত্নী লুনা বলেন, ' বিশ্বনাথ-ওসমানীনগর বাসীর ভালোবাসা ও সমর্থনেই আজ আমি এ পর্যন্ত পৌঁছাতে পেরেছি। আল্লাহর অশেষ রহমতে আমার মনোনয়ন বৈধ ঘোষণা হয়েছে। এ জন্য সর্বপ্রথম মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এবং আপনাদের সবার দোয়া কামনা করছি। এম ইলিয়াস আলীর প্রতিনিধি হয়ে তাঁর আদর্শকে বুকে ধারণ করে আমি মানুষের অধিকার, ন্যায়বিচার ও এলাকার সার্বিক উন্নয়নে কাজ করতে চাই। আপনারা আমার পাশে থাকলে ইনশাআল্লাহ সত্য ও ন্যায়ের বিজয়।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯