ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সুন্দরবনে ফাঁদে আটকা পড়া বাঘ উদ্ধার করেছে বন বিভাগ

সারাদেশ | মনিরুল ইসলাম দুলু ,বাগেরহাট প্রতিনিধি

(১০ মাস আগে) ৪ জানুয়ারি ২০২৬, রবিবার, ৫:৫৭ অপরাহ্ন

banglahour

সুন্দরবনে ফাঁদে আটকা পড়া বাঘ  রোববার (৪ জানুয়ারি) উদ্ধার করেছে  বন বিভাগ। রোববার (৪ জানুয়ারি) মোংলার বৈদ্ধমারী ও জয়মনি এলাকার মাঝামাঝি সরকির খাল পাড় এলাকায় এই তৎপরতা শুরু করেন তারা। পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) রেজাউল করিম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।


তিনি জানান, বাঘটি উদ্ধারে ঢাকা থেকে বনবিভাগের একজন ভেটেনারী সার্জন আনা হয়। তিনি  ঘটনাস্থলে দুপুরে  পৌঁছালে বাঘটি উদ্ধারের অভিযান শুরু হয় ।  বাঘটি উদ্ধারে ব্যবহার করা হবে ট্যাংকুলাইজার। গুলির মাধ্যমে এ ট্যাংকুলাইজার বাঘের শরীরে প্রবেশ করানো হয়। ট্যাংকুলাইজার করার পর বাঘটি অচেতন হয়ে পড়ে । পরে বাঘটিকে ফাঁদ থেকে ছাড়ানো হয়। অসুস্থ হয়ে থাকে বাঘটি  উদ্ধার করে লোহার খাঁচায় বন্দী করে খুলনায় বনবিভাগের রেসকিউ সেন্টারে পাঠানো হয়েছে। 
করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির জানান,  কয়েকদিন বন্দি থাকার  কারণে অসুস্থ হয়ে পড়েছে তাই বাঘটি খুলনায় পাঠানো হয়েছে।

সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক দ্বীপন চন্দ্র দাস জানান, সুন্দরবনের সরকির খাল সংলগ্ন বনের অভ্যন্তরে চোরা শিকারীদের পেতে রাখা হরিণ শিকারের ফাঁদে শুক্রবার বাঘটি আটকে পড়ে।

এ প্রসঙ্গে সুন্দরবন রক্ষায় আমরা' র সমন্বয়কারী মোঃ নুর আলম শেখ বলেন, ' বন্যপ্রাণী যারা হত্যা করে তাদেরকে আইনের আওতায় না আনায় সুন্দরবনে বন্যপ্রাণী হত্যার প্রবনতা দিন দিন বাড়ছে। ফাঁদে আটকা পড়া বাঘের ঘটনায় তাই প্রমাণ করে। সুন্দরবন জুড়ে বন্যপ্রাণীকে সুরক্ষা দিতে সংশ্লিষ্ট বন কর্মকর্তাদের আরও সচেতন এবং দায়িত্বশীল হওয়ার তাগিদ দেন তিনি। না হলে চোরা শিকারিদের দৌরাত্ম থামবে না'।  


 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম