ঢাকা, ২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বেগম খালেদা জিয়া ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক : রকিবুল ইসলাম বকুল

রাজনীতি | ব্যুরো প্রধান, খুলনা

(৬ মাস আগে) ৫ জানুয়ারি ২০২৬, সোমবার, ৭:৩৩ অপরাহ্ন

banglahour

বিএনপির কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল বলেছেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। তিনি দেশের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় প্রায় কয়েক দশক ধরে আপসহীন সংগ্রাম করে গেছেন।

আজ খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রকিবুল ইসলাম বকুল বলেন, “দেশ ও জনগণের স্বার্থে বেগম খালেদা জিয়া জেল-জুলুম ও নির্যাতন সহ্য করেছেন, কিন্তু কখনো তাঁর আদর্শ থেকে বিচ্যুত হননি। তাঁর রাজনৈতিক জীবন আমাদের জন্য চিরন্তন অনুপ্রেরণা। দেশনেত্রীর দেখানো পথেই ঐক্যবদ্ধ হয়ে বর্তমান জাতীয় সংকট মোকাবিলা করতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. কাজী ইকরাম মিন্টু। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, সাবেক যুগ্ম আহ্বায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, মহানগর বিএনপি নেতা এস. এম. আব্দুর রহমান, আবুল কালাম জিয়া, শেখ জাহিদুল ইসলাম, খালিশপুর থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাবু, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিশ্বাস এবং সাংগঠনিক সম্পাদক বিপ্লবুর রহমান কুদ্দুস।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. গাজী সালাউদ্দিন।

এছাড়াও উপস্থিত ছিলেন নেছারিয়া জামে মসজিদের ইমাম মাওলানা হাফেজ মিজানুর রহমান, গার্লস স্কুলের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম, পলিটেকনিক কলেজের প্রিন্সিপাল মো. মোস্তাফিজুর রহমান, নেভি চেকপোস্ট মসজিদের ইমাম মুফতি মাহমুদুল হাসান, মহিলা পলিটেকনিক কলেজের প্রিন্সিপাল কাজী নেয়ামুল শাহীনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

স্মরণসভা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া মাহফিলে স্থানীয় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯