ঢাকা, ২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

খাল খননের মাধ্যমে কৃষি বিপ্লব ঘটবে, বিএনপি সরকার গঠন করলে: আজিজুল বারী হেলাল

রাজনীতি | ব্যুরো প্রধান, খুলনা

(৬ মাস আগে) ৬ জানুয়ারি ২০২৬, মঙ্গলবার, ৮:১৭ অপরাহ্ন

banglahour

বিএনপি সরকার গঠন করলে সারাদেশে খাল খননের মাধ্যমে কৃষি বিপ্লব ঘটবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা আজিজুল বারী হেলাল।

মঙ্গলবার তেরখাদা উপজেলার মুক্তিযোদ্ধা মিলনায়তনে কৃষকদলের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আজিজুল বারী হেলাল বলেন,
“শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা বাস্তবায়নের লক্ষ্যে দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় সারাদেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে। বিএনপি সরকার গঠন করলে এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।”

তিনি আরও বলেন,
“রূপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলায় পর্যাপ্ত পানির অভাবে বহু কৃষিজমি অনাবাদি পড়ে আছে। খাল খননের মাধ্যমে এসব জমিতে সেচ সুবিধা নিশ্চিত করে কৃষি ও মৎস্য চাষের মাধ্যমে উৎপাদন বাড়ানো সম্ভব হবে। আল্লাহ যদি আমাদের সুযোগ দেন, তাহলে এ অঞ্চলে কৃষি ও মৎস্য খাতে উন্নয়নের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনে কাজ করব।”

আলোচনা সভায় তিনি কৃষকদলকে ধন্যবাদ জানিয়ে বলেন,
“বেগম খালেদা জিয়া এমন একজন নেত্রী, যিনি বাংলাদেশের মানুষের জন্য আজীবন আপোষহীন ছিলেন। তিনি বলেছেন—বাংলাদেশের বাইরে তার কোনো ঠিকানা নেই। আজ তিনি সব দল ও সব ধর্মের মানুষের কাছে ঐক্যের প্রতীক।”

তিনি নারীর ক্ষমতায়নে বেগম খালেদা জিয়ার অবদানের কথাও তুলে ধরে বলেন,
“আমরা গর্বিত এমন একজন নেত্রীর কর্মী হতে পেরে এবং তার সঙ্গে রাজনীতি করতে পেরে।”

এর আগে সন্ধ্যা ৬টায় তেরখাদার সাচিয়াদাহ বাজারে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় পৃথক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

কৃষকদলের দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন রাজু চৌধুরী এবং সঞ্চালনা করেন সাবা মোল্লা।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য শেখ আব্দুর রশিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রনু, জেলা কৃষক দলের সদস্য সচিব আবু সাঈদ, উপজেলা বিএনপির চৌধুরী কাওছার আলী, ফখরুল ইসলাম বুলু চৌধুরী, সাজ্জাদ হোসেন নান্টা, শরিফ নাইমুল, মাহাবুর রহমান, মোল্লা হুমায়ুন কবির, লিটন মোল্লা, রেজাউল ইসলাম রেজা, মো. রয়েল, সোহাগ মুন্সি, শামিম আহমেদ রমিজ, সাব্বির আহমেদ টগর, ভুট্টু ও অন্যান্য নেতৃবৃন্দ।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯