ঢাকা, ২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বেগম জিয়ার স্মরণে বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটিতে খোলা হলো শোক বই

রাজনীতি | সিলেট প্রতিনিধি

(৬ মাস আগে) ৬ জানুয়ারি ২০২৬, মঙ্গলবার, ৮:২৩ অপরাহ্ন

banglahour

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে স্মৃতিচারণ ও শোক বই স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট-১ মহানগর ও সদর আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির গভীর শোক প্রকাশ করে বলেন,
“বাংলাদেশ হারালো তার গণতন্ত্রের অতন্দ্র প্রহরী, মাদার অব ডেমোক্রেসি, আপোষহীন দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। তাঁর মৃত্যুতে জাতির অপূরণীয় ক্ষতি হয়েছে।”

তিনি বলেন,
“শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে বেগম খালেদা জিয়া প্রতিকূল সময়ে দেশ ও মানুষের অধিকারের প্রশ্নে আজীবন আপোষহীন ছিলেন। কারাবরণ, অসুস্থতা ও নির্যাতনের মাঝেও তিনি কখনো মাথানত করেননি। তাঁর বিয়োগের মাধ্যমে একটি আপোষহীন ইতিহাসের অবসান ঘটলো।”

খন্দকার মুক্তাদির আরও বলেন,
“বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামের ইতিহাসে বেগম খালেদা জিয়ার নাম চিরকাল অগ্রভাগে উচ্চারিত হবে। সংকটকালে তিনি ছিলেন দৃঢ়, সাহসী ও অবিচল নেতৃত্বের প্রতীক। আমরা মহান রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করি, তিনি যেন এই মহীয়সী নেত্রীকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করেন।”

বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির সভাপতি মোহিদ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্মৃতিচারণ করে শোক বইতে স্বাক্ষর করেন—
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ সিলেট জেলার আহ্বায়ক ডা. শামীমুর রহমান, সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি বদরুদ্দোজা বদর, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. ছিদ্দিকুল ইসলাম, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এম এ হান্নান, মহিলা দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেটের আহ্বায়ক অ্যাডভোকেট শাহ আশরাফুল ইসলাম, সিলেট জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি তাহসিনা শারমিন তামান্না, সোনালীস্বপ্ন বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট আশরাফ গাজী এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট ওবায়দুর রহমান ফাহমি।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএমজেএ’র কার্যনির্বাহী কমিটির সদস্য শাহ মো. কয়েস আহমদ, ফয়সাল আমীন, শাহীন আহমদ, এম আর টুনু তালুকদার, সহ-সাধারণ সম্পাদক রেজওয়ান আহমদ, কোষাধ্যক্ষ বাবর জোয়ারদার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল মাজিদ চৌধুরী, সদস্য শাহীন আলম, মোশারফ হোসেন আমিত, রাধে মল্লিক তপন, কৃতিশ তালুকদার ও সাইদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯