ঢাকা, ২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পরিপূর্ণ গণতান্ত্রিক দেশ গঠনে বিএনপির বিকল্প নেই: তাহসিনা রুশদীর লুনা

রাজনীতি | সিলেট প্রতিনিধি । বাংলা আওয়ার

(৬ মাস আগে) ৬ জানুয়ারি ২০২৬, মঙ্গলবার, ৮:২৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৮:৪০ অপরাহ্ন

banglahour

সিলেট-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, “বেগম খালেদা জিয়া এ দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের অধিকার রক্ষার এক অবিস্মরণীয় নেত্রী। তাঁর রাজনৈতিক জীবন ত্যাগ, সংগ্রাম ও দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত। জাতির এই ক্রান্তিকালে তাঁর অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।”

তিনি আরও বলেন, “আগামীর সুন্দর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে হলে বেগম খালেদা জিয়ার আদর্শ ও স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। সে লক্ষ্যেই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে রাষ্ট্রক্ষমতায় আনতে হবে। কারণ একটি পরিপূর্ণ গণতান্ত্রিক দেশ গঠনে বিএনপির কোনো বিকল্প নেই।”

সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের হোসেনপুর গ্রামে উপজেলা মহিলা দলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত শোক সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইলিয়াসপত্নী লুনা বলেন, “স্বৈরাচারবিরোধী আন্দোলনে বেগম খালেদা জিয়া ছিলেন আপোষহীন নেতৃত্বের প্রতীক। বারবার নির্যাতন, কারাবরণ ও গুরুতর অসুস্থতার মাঝেও তিনি কখনো জনগণের অধিকার প্রশ্নে আপোস করেননি। তাঁর আদর্শ ও নেতৃত্ব আমাদের ভবিষ্যৎ রাজনীতির জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।”

উপজেলা মহিলা দলের নেত্রী বিলকিছ আক্তারের সভাপতিত্বে এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশিকুর রহমান রানার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো. ময়নুল হক, উপজেলা বিএনপি নেতা আব্দুল মতিন, যুক্তরাজ্য বিএনপি নেতা জামাল উদ্দিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মুমিন মামুন, বিএনপি নেতা আবুল বশর মো. ফারুক, জেলা মহিলা দলের নেত্রী বেগম স্বপ্না শাহিন, উপজেলা মহিলা দলের নেত্রী জলি বেগম, নুরুন নাহার ইয়াসমিন, খাইরুল ইসলাম কবির মেম্বার, সাইদুর রহমান, ধনাই মিয়া, মাসুক মিয়া, নজরুল ইসলাম, গোলাম আকবর ও রিমা বেগম।

সভা শেষে বিএনপি নেতা আবুল বশর মো. ফারুক বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নারী নেত্রী উপস্থিত ছিলেন।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯