ঢাকা, ২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বেগম খালেদা জিয়ার নেতৃত্ব ও সংগ্রাম রাজনীতিতে চিরস্মরণীয় হয়ে থাকবে

রাজনীতি | ব্যুরো প্রধান, খুলনা

(৬ মাস আগে) ৬ জানুয়ারি ২০২৬, মঙ্গলবার, ৮:২৯ অপরাহ্ন

banglahour

বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম প্রধান নেতা। তাঁর আপোষহীন নেতৃত্ব, ত্যাগ ও সংগ্রাম বিএনপির রাজনীতিতে চিরস্মরণীয় হয়ে থাকবে।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিকেল ৪টায় কয়রা উপজেলার সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে কয়রা উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্য সচিব ও খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এস. এম. মনিরুল হাসান বাপ্পী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ তৈয়েবুর রহমান, জেলা বিএনপির সদস্য মনিরুজ্জামান বেল্টু ও আবু সাঈদ বিশ্বাস।

কয়রা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মো. নূরুল আমিন বাবুল এবং জেলা বিএনপির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এম. এ. হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আব্দুর রশিদ, জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক ও আহ্বায়ক শরিফুল আলম, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আইয়ুব মোল্লা ও জাহিদুর রহমান শোভন, উপজেলা কৃষকদলের আহ্বায়ক জিএম গোলাম রসুল, উপজেলা যুবদলের সদস্য সচিব মোহতাসিম বিল্লাহ, থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ডিএম হেলাল উদ্দিন, উপজেলা ছাত্রদল আহ্বায়ক আরিফ বিল্লাহ সবুজ, কলেজ ছাত্রদল সভাপতি মামুন হোসেন, প্রভাষক জামাল জাফরিন, আবুল কালাম কাজল, মাকসুদ আলম, মেহেদী হাসান সবুজ, আলমগীর হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

দোয়া মাহফিলে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা জাকারিয়া, মাওলানা আবুল কাশেম ও মাওলানা বায়েজিদ হোসেন।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯