ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে বাদ দিয়ে সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়: এফজিডিতে বক্তারা

সারাদেশ | সিলেট প্রতিনিধি।

(১০ মাস আগে) ৬ জানুয়ারি ২০২৬, মঙ্গলবার, ১০:৩৩ অপরাহ্ন

banglahour

কোনো নাগরিককে পেছনে রেখে সামগ্রিক উন্নয়ন সম্ভব নয় সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীগুলোকে এগিয়ে নেওয়ার দায়িত্ব রাষ্ট্রের এমন মন্তব্য করেছেন বক্তারা। তারা বলেন, দলিত, বেঁদে, সমতলের ক্ষুদ্র জাতিগোষ্ঠী, ট্রান্সজেন্ডার, চা-শ্রমিকসহ সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতি সমাজের অন্য অংশের মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন জরুরি। একই সঙ্গে এসব জনগোষ্ঠীর রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অংশীদারিত্ব নিশ্চিত করতে হবে।

মঙ্গলবার বেসরকারি উন্নয়ন সংস্থা সমষ্টি-র উদ্যোগে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক ফোকাস গ্রুপ ডিসকাশন (এফজিডি) সভায় আলোচকেরা এসব কথা বলেন। সিলেট নগরের মিরবক্সটুলাস্থ দৈনিক দেশবার্তা কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন দৈনিক দেশবার্তার আঞ্চলিক সম্পাদক লিয়াকত শাহ ফরিদী। সভায় উপস্থিত ছিলেন সমষ্টির প্রোগ্রাম কো-অর্ডিনেটর জাহিদুল হক খান।

বক্তারা বলেন, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রতিটি রাজনৈতিক দলের ইশতেহারে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য সুষ্পষ্ট ও বাস্তবসম্মত পরিকল্পনা থাকা জরুরি। তবে তার আগে এসব জনগোষ্ঠীর প্রকৃত চিত্র গণমাধ্যমে যথাযথভাবে তুলে ধরতে হবে।

সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নেওয়া রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব উল্লেখ করে সমষ্টির পরিচালক জাহিদুল হক খান বলেন, এটি রাষ্ট্রীয় মূলনীতি ও সংবিধানের নির্দেশনা। যারা পিছিয়ে পড়েছে, তাদের কণ্ঠস্বর তুলে ধরতে গণমাধ্যমকে মূখ্য ভূমিকা পালন করতে হবে।

সভাপতির বক্তব্যে দৈনিক দেশবার্তার আঞ্চলিক সম্পাদক লিয়াকত শাহ ফরিদী বলেন, সমাজে যারা অনগ্রসর ও অতি অনগ্রসর তাদের সঠিকভাবে সংজ্ঞায়িত করে তথ্য-উপাত্ত ও তালিকা প্রণয়ন করা প্রয়োজন। তিনি বলেন, সমান কিংবা সামান্য সুযোগ পেলে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানুষও যে অসাধারণ সাফল্য দেখাতে পারে, তার বহু উদাহরণ রয়েছে। তাই রাজনৈতিক দলের ইশতেহারে এসব জনগোষ্ঠীর জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা অন্তর্ভুক্ত করা অপরিহার্য।

এফজিডিতে অংশ নেওয়া সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক উত্তরপূর্বের সাব-এডিটর মনিকা ইসলাম, দৈনিক জালালাবাদের যুগ্ম বার্তা সম্পাদক আহবাব মোস্তফা খান, জিটিভির সিলেট প্রতিনিধি বিলকিস আক্তার সুমি, খবরের কাগজের স্টাফ রিপোর্টার শাকিলা ববি, সিলেটের মানচিত্রের চিফ রিপোর্টার কাইয়ুম উল্লাস, ইত্তেফাকের স্টাফ রিপোর্টার অমিতা সিনহা, চ্যানেল আইয়ের সাংবাদিক সুবর্ণা হামিদ, সিলেটভিউয়ের স্টাফ রিপোর্টার সুব্রত দাস এবং নতুন সময়ের স্টাফ রিপোর্টার আবু সাঈদ।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম