ঢাকা, ২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বীরতারায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাজনীতি | শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

(৬ মাস আগে) ৭ জানুয়ারি ২০২৬, বুধবার, ৯:৪২ পূর্বাহ্ন

banglahour

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বীরতারা ইউনিয়নে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এক বিশাল দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বীরতারা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শেখ মো. আব্দুল্লাহ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—
মো. শহীদুল ইসলাম, সভাপতি, শ্রীনগর উপজেলা বিএনপি;
মো. হাফিজুল ইসলাম খান, সাধারণ সম্পাদক, শ্রীনগর উপজেলা বিএনপি;
আনোয়ার হোসেন ভুইয়া, সদস্য, আহ্বায়ক কমিটি, মুন্সিগঞ্জ জেলা বিএনপি;
মো. সিদ্দিক মোল্লা, সাধারণ সম্পাদক, মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল;
জয়নাল আবদীন জেমস, আহ্বায়ক, শ্রীনগর উপজেলা যুবদল;
শফিউল আজম খান, দপ্তর সম্পাদক, শ্রীনগর উপজেলা বিএনপি এবং
নজরুল ইসলাম নাদিম, যুব বিষয়ক সম্পাদক, শ্রীনগর উপজেলা বিএনপি।

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফয়সাল রনি, সাধারণ সম্পাদক রজিন খান, উপজেলা ছাত্রদলের সভাপতি আশ্রাফুল শুভ, উপজেলা কৃষক দলের সভাপতি মো. শাহ আলম এবং বীরতারা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রোবেল ভুইয়া। এছাড়াও আ. রহিম, আ. জলিল, শহিদুল ইসলাম, সাঈদ মোল্লা, সোহাগ ভূইয়া, রাহাত বাবু, রিয়াদ চৌধুরী লিটুসহ স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সাধারণ মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

বীরতারা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. স্বাধীন মোল্লা-এর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইস্রাফিল আলম।

অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বক্তারা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯