ঢাকা, ২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বৈষম্যহীন সমাজ ও সবার নিরাপত্তা নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য: রকিবুল ইসলাম বকুল

রাজনীতি | ব্যুরো প্রধান, খুলনা

(৬ মাস আগে) ৭ জানুয়ারি ২০২৬, বুধবার, ৩:০৯ অপরাহ্ন

banglahour

বাংলাদেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে আমাদের সবার। এ দেশের প্রতিটি মানুষের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমাদের রাজনৈতিক ও নৈতিক দায়িত্ব—এমন মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী রকিবুল ইসলাম বকুল।

মঙ্গলবার রাতে খুলনার খালিশপুর ২ নম্বর নেভি গেট সংলগ্ন আর্য্য ধর্মতলা ভক্তসংঘ হরিসভা আয়োজিত এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রকিবুল ইসলাম বকুল তার বক্তব্যে সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর বিশেষ গুরুত্বারোপ করে বলেন, খুলনা-৩ আসনের প্রতিটি পাড়া-মহল্লায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। কোনো ধরনের উস্কানি বা বিভেদ যেন আমাদের দীর্ঘদিনের সামাজিক বন্ধন ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে না পারে, সে বিষয়ে হিন্দু-মুসলিম নির্বিশেষে সবাইকে সজাগ থাকতে হবে।

তিনি আরও বলেন, একটি বৈষম্যহীন সমাজ বিনির্মাণে বিএনপি কাজ করছে—যেখানে সব ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারবে। আগামী দিনে খুলনার সার্বিক উন্নয়ন এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি উপস্থিত সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন।

খালিশপুর আর্য্য ধর্মতলা ভক্তসংঘ হরিসভার সভাপতি বাবু দীপক কুমার দত্তের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বাবু উজ্জ্বল কুমার দাস ও সঞ্জয় কুমার ব্রহ্মের সঞ্চালনায় অনুষ্ঠিত সভাটি ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর। সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক ভক্ত ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

সভায় স্থানীয় নেতৃবৃন্দ মন্দিরের উন্নয়নসহ এলাকার বিভিন্ন অবকাঠামোগত সমস্যার কথা তুলে ধরেন এবং একটি সুন্দর, আধুনিক ও বাসযোগ্য খালিশপুর গড়ে তোলার আহ্বান জানান।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. চৌধুরী শফিকুল হোসেন, নিজাউর রহমান লালু, ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. শাহিনুল ইসলাম পাখিসহ স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আর্য্য ধর্মতলা ভক্তসংঘ হরিসভার পরিচালনা কমিটির সদস্যরা।

সভা শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সর্বস্তরের মানুষের কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা ও আরাধনা করা হয়।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯