ঢাকা, ২৬ অক্টোবর ২০২৬, সোমবার, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ফুলবাড়িয়ায় দাড়িপাল্লা প্রতীকের সমর্থনে গণমিছিল ও সমাবেশ

রাজনীতি | কাজী মোহাম্মদ মোস্তফা ময়মনসিংহ প্রতিনিধি

(৯ মাস আগে) ৭ জানুয়ারি ২০২৬, বুধবার, ৩:১১ অপরাহ্ন

banglahour

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাড়িপাল্লা প্রতীকের সমর্থনে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে ফুলবাড়িয়া কলেজ মাঠে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ শেষে একটি বিশাল নির্বাচনী গণমিছিল বের করা হয়, যা পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

গণমিছিলে উপজেলা জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।

মিছিল পূর্ব সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ কামরুল হাসান মিলন।

সমাবেশে তিনি গণভোটের পর ঘোষিত সময়সূচির মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের আহ্বান জানান। একই সঙ্গে তিনি অভিযোগ করে বলেন, বেগম খালেদা জিয়ার অসুস্থতাকে পুঁজি করে একটি মহল নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে।

সমাবেশ ও গণমিছিলটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় বলে আয়োজকরা জানান।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম