ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ভৈরবে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

সারাদেশ | এম এ হালিম, ভৈরব প্রতিনিধি

(১০ মাস আগে) ৭ জানুয়ারি ২০২৬, বুধবার, ৩:১৯ অপরাহ্ন

banglahour

“আমার পুলিশ, আমার দেশ—বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যে ভৈরবে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।

ভৈরব থানার আয়োজনে বুধবার বেলা ১১টার দিকে থানা চত্বরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে ভৈরব থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান আকন্দের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা পুলিশ সুপার বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে রাজনৈতিক দল, সুশীল সমাজ ও সাংবাদিকদের সার্বিক সহযোগিতা প্রয়োজন। তিনি আরও বলেন, নির্বাচনকে সামনে রেখে মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনার পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম জোরদার করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা কে. এম. মামুনুর রশিদ, সহকারী পুলিশ সুপার ফায়জুল ইসলাম, র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কমান্ডার তপন সরকার, ভৈরব সেনা ক্যাম্পের কমান্ডার জোনায়েদ বিন মর্তুজা, রেলওয়ে থানার অফিসার ইনচার্জ সাইদ আহমেদ এবং নির্বাচন অফিসার সাদ্দাম হোসেন রোমান খান।

এছাড়াও উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাহবুব উল্লাহ মুসা, জিটিভি ও বাংলা আওয়ারের ভৈরব প্রতিনিধি এম এ হালিম, বিজয় টিভির ভৈরব প্রতিনিধি সোহানুর রহমান সোহান, গণঅধিকার পরিষদের মুখ্য সংগঠক ইমতিয়াজ আহমেদ কাজলসহ বিভিন্ন রাজনৈতিক দল, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে বক্তারা পুলিশ ও সাধারণ জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম