ঢাকা, ২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

খালেদা জিয়ার দেখানো পথেই গণতন্ত্র পুনরুদ্ধার হবে: প্রিন্স

রাজনীতি | কাজী মোহাম্মদ মোস্তফা ময়মনসিংহ প্রতিনিধি

(৬ মাস আগে) ৮ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার, ৩:২৮ অপরাহ্ন

banglahour

বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ-১ (হালুয়াঘাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, “দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন আপসহীন সংগ্রাম করে গেছেন। তাঁর দেখানো পথ অনুসরণ করেই দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে।”

বুধবার বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা উচ্চ বিদ্যালয় মাঠে সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি একজন অভিভাবকতুল্য নেত্রীকে হারিয়েছে। ব্যক্তিগতভাবে আমি হারিয়েছি একজন মাতৃতুল্য নেত্রীকে।”

ধারা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন হালুয়াঘাট উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরফান আলী, সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান, উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীরসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মিলাদ মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯