ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

গাবতলীতে শীতার্ত মানুষের পাশে বিজিবি, ৩০০ জনকে শীতবস্ত্র বিতরণ

সারাদেশ | ডেস্ক রিপোর্ট

(৯ মাস আগে) ৯ জানুয়ারি ২০২৬, শুক্রবার, ১১:০৪ পূর্বাহ্ন

banglahour

তীব্র শীতে বিপর্যস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির ঢাকা ব্যাটালিয়ন (৫ বিজিবি) এর উদ্যোগে রাজধানীর গাবতলীতে ৩০০ জন শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের গাবতলী কাঁচাবাজার এলাকায় এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন ঢাকা ব্যাটালিয়ন (৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৈমুর হাসান খাঁন।

এ সময় উপস্থিত ছিলেন ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আফিক হাসান, সহকারী পরিচালক দেলোয়ার হোসেনসহ বিজিবির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা। এছাড়া প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও কর্মসূচিটি প্রত্যক্ষ করেন।

শীতবস্ত্র বিতরণকালে লেফটেন্যান্ট কর্নেল তৈমুর হাসান খাঁন বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিজিবি দেশের যেকোনো দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে সবসময় মানবিক দায়িত্ব পালনে অগ্রণী ভূমিকা রেখে চলেছে। সাম্প্রতিক সময়ে শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় অসহায় ও দরিদ্র মানুষ চরম কষ্টে দিন কাটাচ্ছে। এই কষ্ট লাঘবে বিজিবি সারাদেশব্যাপী শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করছে।

তিনি আরও বলেন, এরই ধারাবাহিকতায় আজ ঢাকা ব্যাটালিয়ন (৫ বিজিবি) এর পক্ষ থেকে গাবতলীর ৩০০ জন অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হলো। ভবিষ্যতেও বিজিবির এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম