ঢাকা, ২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

আইনশৃঙ্খলা নিয়ে গভীর উদ্বেগ, সরকারকে কার্যকর পদক্ষেপের আহ্বান জানালেন মির্জা ফখরুল

রাজনীতি | এমদাদুল ইসলাম ভূট্টো, ঠাকুরগাঁও প্রতিনিধি

(৬ মাস আগে) ৯ জানুয়ারি ২০২৬, শুক্রবার, ৪:২৯ অপরাহ্ন

banglahour

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশবাসী একটি গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশায় দিন গুনছে। কিন্তু বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সেই প্রত্যাশাকে প্রশ্নবিদ্ধ করছে। সাম্প্রতিক সময়ে রাজনৈতিক নেতাকর্মীদের হত্যার ঘটনা বেড়ে যাওয়ায় তিনি চরম উদ্বেগ প্রকাশ করেন।

তিনি বলেন, বিশেষ করে বিএনপির একাধিক নেতাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এসব ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানানো হলেও এখন পর্যন্ত দোষীদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এ অবস্থায় সরকারকে আরও দায়িত্বশীল ও কঠোর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

শুক্রবার (৯ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও শহরের কালীবাড়িতে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন বিএনপির মহাসচিব।

তারেক রহমানের সাম্প্রতিক সফর প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, এটি তার ব্যক্তিগত সফর। দীর্ঘদিন পর তিনি নিজের গ্রামের বাড়ি বগুড়া সফর করছেন। এরপর রংপুরে জুলাই শহীদ আবু শহীদের কবর জিয়ারত শেষে ঠাকুরগাঁওয়ে এসে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গণদোয়া মাহফিলে অংশ নেবেন।

নির্বাচন ও গণভোট বিষয়ে তিনি বলেন, এবারে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। যে সংস্কার প্রস্তাব নিয়ে গণভোট হচ্ছে, তা বিএনপির দীর্ঘদিনের রাজনৈতিক ভাবনারই প্রতিফলন। সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া, সেখানে আপত্তির তেমন কোনো কারণ নেই বলে তিনি মন্তব্য করেন।

বিশ্ববিদ্যালয় নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বিগত স্বৈরাচারী শাসনামলে ছাত্রদলের নেতাকর্মীদের ক্যাম্পাসে প্রবেশ ও সাংগঠনিক কর্মকাণ্ড চালাতে দেওয়া হয়নি। বিশ্ববিদ্যালয় নির্বাচন কখনোই জাতীয় নির্বাচনের গতিপথ নির্ধারণ করেনি এবং এবারও এর ব্যতিক্রম হবে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, বিএনপি সবসময় দেশের অবহেলিত ও পিছিয়ে পড়া অঞ্চলের উন্নয়নে অগ্রাধিকার দিয়ে এসেছে। ভবিষ্যতে ক্ষমতায় এলে উত্তরাঞ্চলসহ অবহেলিত এলাকাগুলোর উন্নয়নে বিএনপি সুপরিকল্পিতভাবে কাজ করবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।

 

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯