ঢাকা, ১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কটিয়াদীতে পুলিশের ওপেন হাউজ ডে

সারাদেশ | মিয়া মোহাম্মদ ছিদ্দিক কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

(৮ মাস আগে) ১০ জানুয়ারি ২০২৬, শনিবার, ৩:৫২ অপরাহ্ন

banglahour

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় থানা পুলিশ ও সাধারণ জনগণের মধ্যে সরাসরি মতবিনিময়ের লক্ষ্যে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) সকালে কটিয়াদী মডেল থানার প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করে কটিয়াদী মডেল থানা পুলিশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) ড. এস এম ফরহাদ হোসেন। কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মাহুমুদুল হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা, উপজেলা নির্বাচন কর্মকর্তা উসমান গনি প্রমুখ।

এছাড়াও বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র তোফাজ্জল হোসেন খান দিলীপ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, উপজেলা জামায়াতের আমির মোজাম্মেল হক জোয়ারদার, সেক্রেটারি মাহুমুদুল হাসান, কটিয়াদী পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুল আলম মাসুদ, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল আলম রফিক, কটিয়াদী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, উপজেলা ছাত্রদলের সভাপতি তাফসিরুল হাসিবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী নেতৃবৃন্দ।

মুক্ত আলোচনায় পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন উপস্থিত সাধারণ মানুষের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, জনগণই পুলিশের মূল শক্তি। গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রেখে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে কিশোরগঞ্জ জেলা পুলিশ সর্বাত্মকভাবে প্রস্তুত রয়েছে।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, ব্যবসায়ী প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি এবং থানা পুলিশের সদস্যসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম