ঢাকা, ২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সিলেটে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ সভা: শৃঙ্খলা মেনে কাজের আহ্বান

রাজনীতি | সিলেট প্রতিনিধি

(৬ মাস আগে) ১০ জানুয়ারি ২০২৬, শনিবার, ৪:৫৬ অপরাহ্ন

banglahour

সিলেট-১ মহানগর ও সদর আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দলীয় শৃঙ্খলা মেনে পরিকল্পনা অনুযায়ী কাজ করা সকলের দায়িত্ব।

শুক্রবার রাতে তোপখানাস্থ প্রধান নির্বাচনী কার্যালয়ে জেলা-মহানগর যুবদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ সভায় তিনি এ আহ্বান জানান। সভার শুরুতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করা হয়।

খন্দকার মুক্তাদির বলেন, রাষ্ট্র ক্ষমতায় গেলে বিএনপি কী কাজ করবে এবং চেয়ারম্যানের পরিকল্পনাগুলো জনগণের কাছে পৌঁছে দিতে সবাইকে কাজ করতে হবে। দলের সকল ভাবনা-চিন্তা দেশের মানুষকে কেন্দ্র করে গড়ে উঠেছে। পাড়া-মহল্লা পর্যায়ে এ পরিকল্পনা পৌঁছে দেওয়াই আমাদের মূল দায়িত্ব। এছাড়া নবনির্বাচিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

সভায় জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিনের সভাপতিত্বে এবং মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেনের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ভিপি মাহবুবুল হক চৌধুরী।

এছাড়া মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খানসহ জেলা-মহানগর যুবদল ও স্বেচ্ছাসেবক দলের অন্যান্য নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯