ঢাকা, ১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

গজারিয়ায় ‘সচেতন সমাজ’-এর আত্মপ্রকাশ

সারাদেশ | আমজাদ হোসেন মিঠু, মুন্সীগঞ্জ প্রতিনিধি

(৮ মাস আগে) ১১ জানুয়ারি ২০২৬, রবিবার, ১১:২৩ পূর্বাহ্ন

banglahour

সমৃদ্ধ ও সচেতন গজারিয়া গঠনের প্রত্যয়ে আত্মপ্রকাশ করেছে অরাজনৈতিক সামাজিক সংগঠন ‘গজারিয়া সচেতন সমাজ’। “সম্মিলন, জাগরণ, উত্তরণ”—এই স্লোগানকে সামনে রেখে শনিবার (১০ জানুয়ারি) সকাল ১১টায় মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কসংলগ্ন একটি রেস্টুরেন্টে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

অনুষ্ঠানে সংগঠনের উচ্চ পরিষদের সদস্য দেওয়ান হারুন অর রশিদ ৫১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি এবং ১৫ সদস্যের সিনেট বোর্ড (উচ্চ পরিষদ) ঘোষণা করেন।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. রুহুল আমিন খাঁন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন প্রকৌশলী দিদার আলম। এছাড়া সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন পদে দায়িত্বশীলদের নাম ঘোষণা করা হয়।

নেতৃবৃন্দ জানান, ‘গজারিয়া সচেতন সমাজ’ একটি সম্পূর্ণ অরাজনৈতিক সামাজিক প্ল্যাটফর্ম। গজারিয়ার সার্বিক উন্নয়ন, সামাজিক ঐক্য সুদৃঢ় করা এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সংগঠনটি কাজ করবে।

বক্তারা বলেন, উপজেলার সামাজিক সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানে সংগঠনটি সক্রিয় ভূমিকা রাখবে এবং মানুষের কল্যাণে একটি দায়িত্বশীল সামাজিক শক্তি হিসেবে কাজ করবে। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক ভবিষ্যৎ কার্যক্রম সফলভাবে পরিচালনার জন্য সবার সহযোগিতা কামনা করেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম