ঢাকা, ২৪ জুন ২০২৬, বুধবার, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

দেশ গঠনে ছাত্রদলের ভূমিকা অপরিসীম: এম এ মালিক

রাজনীতি | সিলেট প্রতিনিধি

(৫ মাস আগে) ১১ জানুয়ারি ২০২৬, রবিবার, ৫:১৬ অপরাহ্ন

banglahour

ছাত্রদলই আগামী দিনের বাংলাদেশ গড়ার মূল শক্তি—এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ আবদুল মালিক (এম এ মালিক)। তিনি বলেন, ব্যক্তি নয়, দলই মুখ্য; আর দলের ঊর্ধ্বে দেশ ও গণতন্ত্র। গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করবে।

সিলেট-৩ সংসদীয় এলাকার ছাত্রদল নেতাকর্মীদের অংশগ্রহণে আয়োজিত “দেশ গড়ার পরিকল্পনা” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিলেট জেলা, মহানগর, উপজেলা ও কলেজ ছাত্রদলের উদ্যোগে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

এম এ মালিক বলেন, দীর্ঘদিন নানা সীমাবদ্ধতার কারণে সবার সঙ্গে একত্রে বসা সম্ভব হয়নি—এ জন্য তিনি দুঃখ প্রকাশ করেন। তবে আগামীতেও ইনশাআল্লাহ নিয়মিত ওয়ান টু ওয়ান যোগাযোগ বজায় রেখে সাংগঠনিক সম্পর্ক আরও দৃঢ় করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, “ব্যক্তিগত সম্পর্ক নয়, আদর্শ ও সংগঠনের স্বার্থই আমার কাছে অগ্রাধিকার। ছাত্রদল ও যুবদলের প্রতিটি নেতাকর্মীর পাশে বন্ধু হয়ে থাকতে চাই।”

নিজের রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে এম এ মালিক বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বেই তার রাজনীতিতে পথচলা শুরু। ১৯৭৫ পরবর্তী সময়ে জাতীয় পর্যায়ের বিভিন্ন দায়িত্ব পালনের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, যুব প্রতিমন্ত্রী আবুল কাসেম ও প্রয়াত হারিস চৌধুরীর নির্দেশনায় তিনি যুবসংস্থার সভাপতির দায়িত্ব পালন করেন।

বক্তব্যে শহীদ জিয়াউর রহমান ঘোষিত ১৯ দফা কর্মসূচির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তুলতে ছাত্রদলকে কেন্দ্রীয় ভূমিকা দিয়েছিলেন জিয়া। হিজবুল বাহারে ছাত্র ও যুবকদের প্রশিক্ষণ এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার অভিজ্ঞতার কথাও তিনি স্মরণ করেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম নয়ন। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন অলি উদ্দিন। এছাড়া মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এস, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসানসহ জেলা ও মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ কর্মশালায় অংশ নেন।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯