ঢাকা, ২৪ জুন ২০২৬, বুধবার, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বিশ্বনাথে বিএনপি নেতার বড় ভাইয়ের মৃত্যুতে লুনা ও বিএনপির শোক

রাজনীতি | সিলেট প্রতিনিধি

(৫ মাস আগে) ১১ জানুয়ারি ২০২৬, রবিবার, ১১:২৪ অপরাহ্ন

banglahour

সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলী বাহারের বড় ভাই করপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল হক (৫০)-এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা এবং বিশ্বনাথ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

এক শোকবার্তায় তাহসিনা রুশদীর লুনা মরহুমের শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জানান। তিনি বলেন, “আব্দুল হকের মৃত্যুতে শুধু একটি পরিবার নয়, গোটা এলাকা একজন সজ্জন ও সম্মানিত মানুষকে হারালো। এই শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।” তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

এদিকে পৃথক শোকবার্তায় বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী ও সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া বলেন, “মরহুম ছিলেন ভদ্র, নম্র ও মানবিক গুণসম্পন্ন একজন মানুষ। সামাজিক কর্মকাণ্ডে তার অবদান এলাকাবাসী আজীবন স্মরণ করবে। তার আকস্মিক মৃত্যুতে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা অপূরণীয়।”

নেতৃবৃন্দ মরহুমের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে আল্লাহ তায়ালার দরবারে দোয়া করেন এবং শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯