ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চুয়াডাঙ্গায় তীব্র শীত, শিক্ষার্থী ও জনজীবনে ভোগান্তি

সারাদেশ | রিফাত রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি

(৯ মাস আগে) ১২ জানুয়ারি ২০২৬, সোমবার, ১০:৫৯ পূর্বাহ্ন

banglahour

চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে টানা শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। কখনো মৃদু, কখনো মাঝারি শৈত্য প্রবাহের প্রভাবে কনকনে ঠান্ডা, ঘন কুয়াশা ও উত্তরের হিমেল বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। রাত নামলেই শীতের প্রকোপ আরও বেড়ে যাচ্ছে।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ। এর আগে সকাল ৬টায়ও একই তাপমাত্রা রেকর্ড করা হয়, তখন বাতাসের আর্দ্রতা ছিল ৯১ শতাংশ।

তীব্র শীতের কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থীরা। শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকায় অনেক শিক্ষার্থী বাধ্য হয়ে হেঁটে স্কুল-কলেজে যাতায়াত করছে। এতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে উপস্থিতি উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

শীতের প্রভাব পড়েছে ব্যবসা-বাণিজ্যেও। স্থানীয় ব্যবসায়ীরা জানান, শীতের কারণে সকাল ১১টার আগে তেমন ক্রেতার দেখা মিলছে না। একই সঙ্গে ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলোতেও লেনদেনের পরিমাণ কমে গেছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম