ঢাকা, ১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পিরোজপুরে হারানো মোবাইল ও অর্থ উদ্ধার

সারাদেশ | মো.মিজানুর রহমান | জেলা প্রতিনিধি | পিরোজপুর

(৮ মাস আগে) ১২ জানুয়ারি ২০২৬, সোমবার, ৮:২৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৮:২৭ অপরাহ্ন

banglahour

পিরোজপুরের বিভিন্ন থানায় দায়ের করা সাধারণ ডায়েরির (জিডি) সূত্র ধরে হারিয়ে যাওয়া ২২টি মোবাইল ফোন এবং অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া অর্থ উদ্ধার করেছে জেলা পুলিশ।

সোমবার (১২ জানুয়ারি) সকালে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে উদ্ধারকৃত মোবাইল ফোন ও বিকাশ প্রতারণার মাধ্যমে উদ্ধার হওয়া মোট ১৮ হাজার টাকা সংশ্লিষ্ট ভুক্তভোগীদের হাতে তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী।

পুলিশ সুপার জানান, জেলার বিভিন্ন থানায় করা হারানো মোবাইল ও বিকাশ প্রতারণা সংক্রান্ত জিডিগুলো যাচাই-বাছাই করে জেলা পুলিশের আইসিটি অ্যান্ড মিডিয়া (সাইবার পেট্রোলিং) টিম আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন জেলা থেকে এসব মোবাইল ও অর্থ উদ্ধার করতে সক্ষম হয়।

থানা অনুযায়ী উদ্ধারকৃত মোবাইল ফোনের সংখ্যা হলো, পিরোজপুর সদর থানায় ৭টি, ইন্দুরকানী থানায় ৫টি, মঠবাড়িয়া থানায় ৩টি, নাজিরপুর থানায় ৫টি এবং নেছারাবাদ থানায় ২টি।

এছাড়া বিকাশ প্রতারণা সংক্রান্ত জিডির ভিত্তিতে পিরোজপুর সদর থানার মাধ্যমে ৩ হাজার টাকা এবং নাজিরপুর থানার মাধ্যমে ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, জনগণের জানমাল সুরক্ষা ও সাইবার অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে। জেলা পুলিশ সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে বলেও আশ্বস্ত করা হয়।

হারানো মোবাইল ও অর্থ ফিরে পেয়ে ভুক্তভোগীরা জেলা পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম