ঢাকা, ১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মেহেন্দিগঞ্জ কাজীরহাটে স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

সারাদেশ | নিজস্ব প্রতিবেদক

(৮ মাস আগে) ১৩ জানুয়ারি ২০২৬, মঙ্গলবার, ১১:০০ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১১:০২ পূর্বাহ্ন

banglahour

বরিশাল: ডেভিল হান্ট অপারেশনে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাট থানা ভাষানচর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো: মিলনকে  (৩২) আটক করেছে পুলিশ।

কাজিরহাট থানার আওতাধীন ৭ নং ভাষানচর ইউনিয়নের মাঝগ্রাম এলাকায় গতকাল রাতে পুলিশ জুয়া ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে জুয়া ও ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকায় তাকে আটক করা হয়।

আটক মো: মিলন হোসেন দুলাল ফকিরের ছেলে। তিনি মাঝগ্রাম, ভাষানচর, কাজিরহাট, বরিশালের বাসিন্দা এবং ৭ নং ভাষানচর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সংশ্লিষ্ট কার্যক্রমে জড়িত থাকার প্রাথমিক আলামত পাওয়া যায়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মাদক ও জুয়াবিরোধী অভিযান নিয়মিত চলমান থাকবে এবং অপরাধের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না বলে জানায় প্রশাসন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম