ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কাগাদোবেকিতে হরিণের মাংস ও ফাঁদ উদ্ধার

সারাদেশ | মনিরুল ইসলাম দুলু |বাগেরহাট প্রতিনিধি

(৯ মাস আগে) ১৩ জানুয়ারি ২০২৬, মঙ্গলবার, ৫:০৪ অপরাহ্ন

banglahour

সুন্দরবনের কাগাদোবেকি এলাকায় অভিযান চালিয়ে ১০০ কেজি হরিণের মাংস ও প্রায় ৪ হাজার মিটার শিকারের ফাঁদ জব্দ করেছে কোস্ট গার্ড। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. মুনতাসীর ইবনে মহসিন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে গত ১২ জানুয়ারি বিকেল ৪টার দিকে কোস্ট গার্ড স্টেশন কাগাদোবেকির একটি দল খুলনার কয়রা উপজেলার সুন্দরবনের ঘোলের খাল সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ওই এলাকা থেকে অবৈধভাবে শিকার করা হরিণের ১০০ কেজি মাংস ও প্রায় ৪ হাজার মিটার ফাঁদ উদ্ধার করা হয়।

কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে শিকারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি বলে জানান তিনি।

উদ্ধারকৃত হরিণের মাংস ও শিকারের ফাঁদ পরবর্তীতে কাগাদোবেকি ফরেস্ট টহল ফাঁড়ির কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, বন্যপ্রাণী হত্যা ও পাচার প্রতিরোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম