ঢাকা, ১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

অপসাংবাদিকতা রোধে ময়মনসিংহে সাংবাদিক প্রশিক্ষণ

সারাদেশ | কাজী মোহাম্মদ মোস্তফা | ময়মনসিংহ প্রতিনিধি

(৮ মাস আগে) ১৪ জানুয়ারি ২০২৬, বুধবার, ৯:৫৭ পূর্বাহ্ন

banglahour

অপসাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের গুরুত্ব তুলে ধরে ময়মনসিংহে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে ময়মনসিংহ সার্কিট হাউজের সম্মেলন কক্ষে বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিকতায় পেশাদারিত্ব বৃদ্ধি এবং সংবাদ পরিবেশনে মানোন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। তিনি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা ও সমাজের প্রতি সাংবাদিকদের দায়িত্ব নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

জেলা প্রশাসক সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান এবং রিসোর্স পার্সন হিসেবে বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো. আব্দুস সবুর।

বক্তারা বলেন, অপসাংবাদিকতা রোধে নৈতিকতা, দায়িত্ববোধ ও পেশাগত মান বজায় রাখা জরুরি। কর্মশালায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম