ঢাকা, ১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরা আর নেই, উপজেলাজুড়ে শোক

সারাদেশ | মফিজুল ইসলাম রুবেল | ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

(৭ মাস আগে) ১৪ জানুয়ারি ২০২৬, বুধবার, ৪:১৬ অপরাহ্ন

banglahour

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস আরা ব্রেইন স্ট্রোক করে ইন্তেকাল করেছেন। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৭টায় রাজধানী ঢাকার একটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে বাঞ্ছারামপুর উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে।

ফেরদৌস আরা ৩৬তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা ছিলেন। তিনি ২০২৪ সালের ৯ জানুয়ারি বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এর আগে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক কার্যালয়ে কর্মরত ছিলেন।

বাঞ্ছারামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রবিউল হাসান ভূঁইয়া জানান, সোমবার অসুস্থ বোধ করলে চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয় এবং হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তিনি মৃত্যুবরণ করেন।

ফেরদৌস আরার বাবার বাড়ি ঢাকার যাত্রাবাড়ীর শেখদী এলাকায়। পৈতৃক নিবাস চাঁদপুর জেলায় হলেও তার জন্ম ঢাকায়। তার শ্বশুরবাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার খানে বাড়িতে। তিনি এক কন্যা সন্তানের জননী। তার স্বামী পেশায় একজন শিক্ষক।

তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে বাঞ্ছারামপুর উপজেলা প্রশাসনসহ সর্বস্তরের মানুষের মাঝে শোকের আবহ নেমে আসে। সহকর্মী, জনপ্রতিনিধি ও স্থানীয়রা তাকে একজন সৎ, দক্ষ ও সদালাপী কর্মকর্তা হিসেবে স্মরণ করছেন। স্বল্প সময়ের কর্মকালেও তিনি মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছিলেন বলে স্থানীয়রা জানান।

এদিকে ইউএনও ফেরদৌস আরার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা। বুধবার জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, ফেরদৌস আরা ছিলেন কর্তব্যপরায়ণ, সৎ ও দক্ষ একজন প্রশাসনিক কর্মকর্তা। তার অকাল মৃত্যুতে দেশ একজন মেধাবী ও প্রতিশ্রুতিশীল কর্মকর্তাকে হারালো।

বিবৃতিতে মরহুমার রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম