ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শোকসভা অনুষ্ঠিত

সারাদেশ | শাহরিয়ার রহমান । নিজস্ব প্রতিবেদক

(৯ মাস আগে) ১৫ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার, ৪:০১ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১০:৫৮ অপরাহ্ন

banglahour

গত ১৩ই জানুয়ারী ২০২৬ ইং,
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, জাতীয় ঐক্যের প্রতীক ও আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা আয়োজন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এই শোকসভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থীসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শোকসভায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া শুধু একজন সফল রাষ্ট্রনায়কই নন, তিনি ছিলেন শিক্ষা বিস্তারে এক অনন্য দূরদর্শী ব্যক্তিত্ব। জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে তিনি দেশের উচ্চশিক্ষাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন। তার এই অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

শোকসভায় বক্তারা আরও বলেন, গণতন্ত্র, জাতীয় ঐক্য ও শিক্ষা উন্নয়নে মরহুমা বেগম খালেদা জিয়ার ভূমিকা ছিল অনস্বীকার্য। একজন আপসহীন নেত্রী হিসেবে তিনি দেশ ও জনগণের স্বার্থে আজীবন সংগ্রাম করে গেছেন।

অনুষ্ঠান শেষে শোকের প্রতীক হিসেবে এক মিনিট নীরবতা পালন করা হয়। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, মরহুমা বেগম খালেদা জিয়ার আদর্শ ও অবদান নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে ভবিষ্যতেও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম